ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে দুইহাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট: Friday, March 13, 2026 - 9:54 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাউফল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেল ৪ টার দিকে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। হাজী মাসুম বিল্লাহ পলাশের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা বুটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, সহায়তা কার্যক্রমটি দুই ধাপে সম্পন্ন করা হয়। প্রথম ধাপে তার নিজ বাসভবনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

এবং পরে দ্বিতীয় ধাপে তিনি নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দুস্থ পরিবারের মাঝে নিজ হাতে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

খাদ্যসামগ্রী পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, রমজান মাসে এমন সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। তারা এ মানবিক উদ্যোগের জন্য হাজী মাসুম বিল্লাহ পলাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে হাজী মাসুম বিল্লাহ পলাশ বলেন, “পবিত্র রমজান মাস আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন সেই দায়বদ্ধ থেকেই আমার ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।