ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৯:০২ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি

  • আপডেট: Saturday, March 14, 2026 - 7:07 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডেঙ্গু মশার সম্ভাব্য লার্ভা জন্মানোর স্থানগুলো পরিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ অন্যান্যরা র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।