মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুরিয়ার কর্মীর নাম রাকিবুল হাসান (২৭)। তিনি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত।
ভুক্তভোগী রাকিবুল হাসান জানান, ডেলিভারির উদ্দেশ্যে নির্ধারিত ঠিকানায় যাওয়ার পথে ২ জন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে।এ সময় তারা তার গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার সঙ্গে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় আশপাশে লোকজন না থাকায় তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি থানায় জানানো হয়। এদিকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।