ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ৭:১১ অপরাহ্ন

শিরোনাম

বরকলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, February 10, 2026 - 5:27 pm

 

বরকল প্রতিনিধি-

রাঙ্গামাটির বরকলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মোছাঃ শাহিনা আক্তার ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. এহসান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, উপজেলার ১৭টি ভোটকেন্দ্রে ১৩ জন করে মোট ২২১ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।