ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:১৩ অপরাহ্ন

শিরোনাম

বরকলে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 7:43 pm

বরকল প্রতিনিধি।
রাঙামাটির বরকল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) বেলা ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় বরকলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তারসহ বরকল উপজেলার ৫৮৮ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনকে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।
ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।