বরকলে বিজিবির অভিযানে অবৈধ একনলা বন্দুক উদ্ধার
বরকল প্রতিনিধি।
রাঙামাটির বরকল উপজেলায় ৪৫ বিজিবি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।
গত ১ মার্চ রবিবার ২০২৬ ইং বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি জোনের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরকল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে ঘনমোড় বিজিবি ক্যাম্প এবং ব্যাটালিয়ন সদর-এর বি-টাইপ যৌথ অপারেশন টহল দল ঘনমোড় বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ শীলকাটাছড়া লোকমান টিলা এলাকায় অভিযান পরিচালনা করে। ০১টি যাত্রীবাহী ভাসমান নৌকা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ০১টি দেশীয় একনলা গাঁদা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র লংগদু থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











