ঢাকা | মার্চ ১৬, ২০২৬ - ১:২০ অপরাহ্ন

বরকলে গরিব-অসহায়দের ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট: Monday, March 16, 2026 - 11:38 am

বরকল প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির বরকলে গরিব, অসহায় ও দুস্থ ৭ হাজার ১০১টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বরকল উপজেলার ৫টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এ চাল বিতরণ করা হয়েছে।

কার্যক্রম পরিচালনা করেন উপজেলার ইউনিয়নগুলোর চেয়ারম্যানগণ।

উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য উপজেলার ৫টি ইউনিয়নের অসহায়, গরিব ও দুস্থ ৭ হাজার একশত একটি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপজেলা ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।