ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম

ফেসবুক লাইভে যুক্ত হয়ে দুই ছেলেসহ বাবার বিষপান

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 9:38 pm

ডেস্ক রিপোর্ট।। ঝালকাঠিতে ফেসবুক লাইভে যুক্ত হয়ে দুই ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেছেন রাকিব তালুকদার নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব তালুকদার নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি ফেসবুক লাইভে যুক্ত হয়ে নিজের দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেন।

 

ঘটনাটি নজরে আসার পর আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন এবং ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি বলেন, তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।