ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে অবৈধ ইটভাটার গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

  • আপডেট: Sunday, April 5, 2026 - 2:34 pm

মু. আজিজ, ফটিকছড়ি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ ইটভাটার মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের হারুয়ালছড়ি এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—একই এলাকার কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) এবং একই বাড়ির জাগির হোসেনের মেয়ে সানজিদা (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ইটভাটার মাটি কাটার ফলে সৃষ্ট পানি ভর্তি গর্তে পড়ে যায় এক শিশু। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ব্যবস্থা নিলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

এ বিষয়ে হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, ইটভাটার গর্তে জমে থাকা পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনেরও প্রাণহানি হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।