ঢাকা | মার্চ ১৬, ২০২৬ - ১:০০ পূর্বাহ্ন

শিরোনাম

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১

  • আপডেট: Sunday, March 15, 2026 - 11:04 pm

ঢামেক সংবাদদাতা।। কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এর আগে রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছিলেন রাকিবুল ইসলাম। ঘটনার পরপর তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছিল।

নিহত রাকিবুর পুরান ঢাকার নিমতলি এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে ও শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল।

বিস্তারিত আসছে…