ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ৯:০২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাইয়ের এম. আর. হোসাইন জহির

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 7:42 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান-এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাইয়ের এম. আর. হোসাইন জহির। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে- The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973 (Amendment up to May 2016)-এর ধারা ১৪(সি) অনুযায়ী তাকে মাননীয় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগপ্রাপ্তির বিষয় নিশ্চিত করে জহির বলেন— “পদ-পদবি বড় কথা নয়— মাটি ও মানুষের জন্য এবং বিশেষ করে নিজ এলাকার জন্য কাজ করতে পারার সুযোগটাই বড় কথা। অ্যাড. দীপেন দেওয়ান তাঁর সিনিয়র জেলা যুগ্ম জজের চাকরি ছেড়ে দীর্ঘ ১৭ বছর কোনো সরকারি দায়িত্ব বা পদবি না পেয়েও মানুষের জন্য কাজ করে গেছেন— এবং অবশেষে যোগ্য স্থানে সম্মানিত হয়েছেন— এটি আমাদের জন্য একটি উদাহরণ এবং অনুকরণীয় শিক্ষা। তাই আমি পদ-পদবি চিন্তা না করে— মাননীয় মন্ত্রীর নীতি-আদর্শ এবং আদেশ অনুসরণ করে কাজ করে যাওয়াকেই গুরুত্বপূর্ণ মনে করছি। তাঁর মতো আদর্শ ও অধ্যবসায়ী মানুষের অধীনে কাজ করার সুযোগ নিঃসন্দেহে অনেক সম্মানের— এই সুযোগ প্রদানের জন্য আমি মাননীয় মন্ত্রী এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”