ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মায় বাস ডুবির ঘটনায় নিহত বেড়ে ১৬

  • আপডেট: Thursday, March 26, 2026 - 1:42 am

ডেস্ক রিপোর্ট।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ থেকে ১৪ জনের লাশ উদ্ধারের কথা জানা গেছে। বুধবার রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বাস থেকে উদ্ধার হওয়া লাশের মধ্যে তিনজন শিশু, ছয়জন নারী ও তিনজন পুরুষ।

এ নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এর আগে আরও দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে।

এদিকে, এ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।