ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে আয়োজনে দাবা প্রতিযোগিতা
চট্টগ্রাম ব্যুরো:
শনিবার (৭ ফেব্রুয়ারি) ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের আয়োজনে “2nd NMI Invitational International FIDE Rapid Rating Tournament 2026” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের মহাব্যবস্থাপক সায়লা মাহমুদ।
উক্ত টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ০৬ জন শিক্ষার্থী, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চেস ক্লাবের ১০ জন এবং চট্টগ্রাম চেস একাডেমির ২৬ জনসহ মোট ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
উক্ত টুর্নামেন্টে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, চট্টগ্রাম চেস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব উল ইসলাম (সাচ্চু), পরিচালক আমিনুল ইসলাম ও তৌহিদুল করিম উপস্থিত ছিলেন।
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আহনাফ তাহমিদ দাইয়ান। রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন নাজিফ নিয়াজ।











