ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

  • আপডেট: Monday, March 2, 2026 - 12:33 pm

ডেস্ক রিপোর্ট।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টুর স্থলাভিষিক্ত হয়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন।

ব্যাংকটির তথ্যানুসারে, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিদ্ধান্তের পরপরই তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারবেন না; এমন বিধিনিষেধের কারণে আব্দুল আউয়াল মিন্টু চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এর পরিপ্রেক্ষিতেই নতুন চেয়ারম্যান নির্বাচন করে ব্যাংকের পরিচালনা পর্ষদ।