ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

নেপালে পর্যটকবাহী বাস নদীতে পড়ে নিহত ১৯

  • আপডেট: Tuesday, February 24, 2026 - 10:48 am

আন্তজার্তিক ডেস্ক।। নেপালে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে নারীসহ ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

সোমবার সকালে ধাদিং জেলায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ২০০ মিটার (৬৫৫ ফুট)-এরও বেশি গভীর ত্রিশুলি নদীতে পড়ে যায়। এ সময় চালকসহ বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন।

স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রকাশ দাহাল এএফপিকে বলেন, হতাহত ৪৪ জন যাত্রীর মধ্যে ১৯ জন নিহত হয়েছেন এবং ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিশ্চিত করেন যে, নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

তিনি বিস্তারিত আর কিছু না জানিয়ে বলেন, বাস দুর্ঘটনায় একজন চীনা এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক আহত হয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নুপান বলেন, ভোর নাগাদ উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

২০২৪ সালের জুলাই মাসে ভূমিধসের পর একই নদীতে দুইটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। উভয় বাসে ৫০ এর বেশি যাত্রী ছিল।

খারাপ ও ঝুঁকিপূর্ণ সড়ক, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা, যানবাহন এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে নেপালে নিয়মিত এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে।