নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নুরা গাজীপুর থেকে গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট।। নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নুরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ।
একই সময় ময়মনসিংহের গৌরিপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। এ ঘটনায় এ নিয়ে মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হলো।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।











