ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

ধর্ষণ-সহিংসতার বিচারের দাবিতে জুমার পর রাজপথে নামছেন সাদিক কায়েম

  • আপডেট: Friday, February 27, 2026 - 11:08 am

ডেস্ক রিপোর্ট।। সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম বিক্ষোভের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে পোস্টের মাধ্যমে এ বিক্ষোভের কর্মসূচির ঘোষণা করেন তিনি।

পোস্টে সাদিক কায়েম লিখেছেন, নরসিংদীসহ সারা দেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।

স্থান: সেন্ট্রাল মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সময়: বাদ জুমা (দুপুর ১.৩০টা) আয়োজনে: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)