ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:২০ অপরাহ্ন

দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 11:39 am

ডেস্ক রিপোর্ট।। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে গত ২৭ ফেব্রুয়ারি থেকে দোহায় আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ সদস্যের ক্রু মঙ্গলবার (১০ মার্চ) রাতে ঢাকায় ফিরে এসেছে। দেশে ফিরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এই সময় তাদের স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা। ক্রুদের মধ্যে বিমান চালক ও কেবিন ক্রু ছিলেন, যারা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে কাতারে ফ্লাইট বাতিল হওয়ার পর ১২ দিন একটি হোটেলে অবস্থান করেন।

বিমানের এক কর্মকর্তা জানান, দাম্মামের ক্রুদের প্রথমে রিয়াদে নিয়ে আসা হয়। এরপর রিয়াদ ফ্লাইটের মাধ্যমে দেশে আনা হয়। এছাড়া দুবাই, শারজাহ ও আবুধাবিতে যারা ছিলেন, তাদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আটকে থাকা সময় তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত আতঙ্কে ছিলেন। ক্রুদের একজন ক্যাপ্টেন আসিফ মাহমুদ বলেন, দেশে ফেরার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা করেছে।