ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪১ অপরাহ্ন

দীঘিনালায় ১২ কার্টন খেজুর বিতরণ

  • আপডেট: Thursday, March 12, 2026 - 2:21 pm

মো: আল আমিন, দীঘিনালা।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও শিশু সদনে সরকারি বরাদ্দের ১২ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ-এর নির্দেশনায় গত দুই দিন ধরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুনির হোসেন এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

বিতরণকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— কবাখালী দারুল কোরআন হালিমিয়া মাদরাসা, বোয়ালখালী ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, তাহসিনুল কোরআন মাদরাসা ও হেফজখানা, ন্যাচারিয়া মাদরাসা ও এতিমখানা, কবাখালী জালালাবাদ মাদরাসা ও হেফজখানা, বাবুছড়া মোহাম্মদিয়া মাদরাসা ও এতিমখানা, প্রণয় অনাথ শিশু সদন এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে খেজুরগুলো বিতরণ করা হয়।