ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বান্দরবান সদর থানার ব্রিফিং

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 6:37 pm

নিজস্ব প্রতিবেদক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে বান্দরবান সদর থানা কর্তৃক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বান্দরবান সদর থানায় আয়োজিত এ ব্রিফিং জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সরাসরি উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজসহ থানার কর্মকর্তাবৃন্দ।
এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচনকালীন শতভাগ নিরপেক্ষতা বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি ডিউটিতে গমনের আগে প্রয়োজনীয় সরঞ্জামাদি যাচাই-বাছাই, অস্ত্র ও গুলির বিধিসম্মত ব্যবহার, সরকারি মালামাল সংরক্ষণ এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়।
ব্রিফিংয়ে বান্দরবান সদর থানার অফিসার ও ফোর্স সদস্যদের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।