ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম

তেল না দেয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে জখম

  • আপডেট: Wednesday, March 18, 2026 - 10:45 am

ঝিনাইদহ থেকে তুহিন।। তেল না দেওয়ায় ফিলিং স্টেশনের এক ম্যানেজারকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. মোস্তফা (৪৩) সলেমানপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী মোস্তফা জানান, সোমবার দিনগত রাত ২টার দিকে সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্নান গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) কোটচাঁদপুর ফিলিং স্টেশনে এসে ২ হাজার টাকার তেল দাবি করেন। তেলের সীমাবদ্ধতা থাকায় আমি তাকে ৫০০ টাকার তেল দিতে রাজি হই। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী তেল না নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে তেলপাম্প থেকে চলে যান। পরে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে পাম্পে যাওয়ার উদ্দেশে বের হলে পথিমধ্যে জাহাঙ্গীর গাজী দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে