ঢাকা | মার্চ ১৬, ২০২৬ - ৭:১৩ অপরাহ্ন

শিরোনাম

ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

  • আপডেট: Monday, March 16, 2026 - 5:43 pm

ঢাবি সংবাদদাতা।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

এদিকে, ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। আর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সকালে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ।

চব্বিশের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর নিয়াজ আহমদ খান ও এস এম এ ফায়েজ যথাক্রমে ঢাবি ও ইউজিসিতে নিয়োগ পান।

এছাড়া, বাউবিতে সিদ্দিকুর রহমান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ে ড. মো. মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. রইছ উদ্‌দীন, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।