ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ৫:৩৩ অপরাহ্ন

ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের হাত-পা বিচ্ছিন্ন 

  • আপডেট: Thursday, February 19, 2026 - 2:29 pm

গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। আহত এসআইয়ের নাম হাবিব। তিনি ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় পড়ে তার ডান হাত ও ডান পা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।