ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৫:৩০ অপরাহ্ন

শিরোনাম

জীবনের প্রথম একদিনে একসাথে ৯টি খবর খুড়লেন গোরখোদক মজুিবর বারেক রমজান

  • আপডেট: Friday, March 13, 2026 - 4:16 pm

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। জীবনের প্রথম একদিনে একসাথে ৯টি কবর খুড়লেন মোংলা পৌর কবরস্থানের গোরখোদক মুজিবর, বারেক ও রমজান। শুক্রবার সকালে তারা এ কবর খনন শুরু করেন। দুপুরের আগেই তারা একে একে খনন করেন ৯টি কবর। তার মধ্যে রয়েছে ৭টি বড় ও ২টি শিশু বাচ্চার কবর। বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত মোংলার সাত্তার লেনের বাসিন্দা আঃ রাজ্জাক পরিবারের ৯ জন নিহত হয়। রাতে তাদের লাশ বাড়ীতে আনা হয়। এরপর প্রস্তুতি নেয়া হয় গোসল, জানাজা ও দাফনের। পরিবারের ইচ্ছায় পৌর কবরস্থানে তাদেরকে দাফন করা হবে।

মোংলা পৌর কবরস্থানের গোরখোদক মুজিবর, বারেক ও রমজান বলেন, আমরা ১৮/২০ বছর ধরে কবর খনন করি। কিন্তু একদিনে এমন ৯টি কবর কোনদিন এর আগে খনন করিনি। জীবনে প্রথম আজ খনন করেছি, তা আবার এক পরিবারের ৯জনের। তাই ৯ টা কবরই এক জায়গায় পাশাপাশি খুচেছি। এমন ঘটনা অত্যান্ত দুঃখজনক, যা কোনভাবে মেনে নেয়া সম্ভব নয়।