ঢাকা | মার্চ ২৯, ২০২৬ - ৮:৩২ অপরাহ্ন

শিরোনাম

চোরাচালান রোধে ২৭ বিজিবি সব সময় সোচ্চার রয়েছে: জাহিদুল ইসলাম

  • আপডেট: Sunday, March 29, 2026 - 7:04 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিশেষ অভিযানে টিএন্ডটি কলোনি নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
আজ রবিবার বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারিশ্যা জোনের অধিনায়কের নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে একটি টহল দল টিএন্ডটি কলোনি, মারিশ্যা নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ৮৭.৬৬ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৩,৯৪,৪৭০/- টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীদের বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।