ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:১০ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনা কেপিএম এলাকায় মানবিক সম্পা আহমেদের ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 2:38 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক সম্পা আহমেদের উদ্যোগে গতকাল মঙ্গলবার অসহায় ও দরিদ্র ১৫টি পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদের সেমাই-চিনি উপহার দেওয়া হয়েছে।

এই ১৫টি পরিবারের মধ্যে বেশিরভাগ ছিলেন মসজিদের হুজুর ও মোয়াজ্জেম, যাদের বেতন সর্বসাকুল্যে ৪ হাজার টাকা।

মানবিক সম্পা আহমেদ বলেন, মসজিদের হুজুররা খুব কষ্টের জীবন যাপন করেন। সমাজের বিত্তবানদের মসজিদের হুজুর ও মোয়াজ্জেমদের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাই।

এসময় মসজিদের হুজুর ও মোয়াজ্জেমরা বলেন, সম্পা আহমেদ একজন মেয়ে হয়ে নিজ সংসার ও বাচ্চা সামলিয়ে এ ধরনের মানবিক কাজ করতে অনেক কষ্ট হয়, তারপরও তিনি এসব কাজ করে মানসিক শান্তি পান, মনে অনেক আনন্দ পান।

প্রসঙ্গত, সম্পা আহমেদ ২০০৯ সাল থেকে নিজ এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে সব সময় দাঁড়িয়ে আসছেন। তিনি প্রতিবন্ধী, বয়স্ক ও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় থাকেন এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সম্পা আহমেদকে এলাকার সবাই ভালোবেসে নাম দিয়েছেন “মানবিক সম্পা আহমেদ”।