চন্দ্রঘোনায় চার শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রিধা নৃত্য একাডেমি, স্বরবৃত্ত আবৃত্তি একাডেমি এবং মনোরঞ্জন আর্ট একাডেমির বার্ষিক কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন এবং আবৃত্তি পরীক্ষা শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি অ্যান্ড হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক পরীক্ষার্থী অংশ নেন।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ। এসময় তিনি বলেন, সংস্কৃতি চর্চা শিশুদের মননশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ও ধ্রুব সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ডা. প্রবীর খিয়াং-এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও বাচিক শিল্পী তামান্না ইসলাম-এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেপিএম লিমিটেডের অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (কারিগরি) ও বিভাগীয় প্রধান (এমটিএস) মো. আবুল কাশেম রনি, চাঁদপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. নারায়ণ চন্দ্র দাশ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সভাপতি জয়সীম বড়ুয়া, মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম. গোলাম নূর, চন্দ্রঘোনা দোভাষী বাজার মা মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দীন মোহাম্মদ, চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি অ্যান্ড হাই স্কুলের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান। এসময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক স্বরূপ দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন মনোরঞ্জন আর্ট একাডেমির পরিচালক সুজিত সূত্রধর।











