ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম চকবাজার ওয়ার্ডের সম্ভাবনাময় তরুণ কাউন্সিলর প্রার্থী রানা

  • আপডেট: Friday, February 27, 2026 - 8:10 pm

চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডে আমরা এমন একজন কাউন্সিলর চাই, যিনি কেবল ভোটের সময় নয়, সারা বছর মানুষের পাশে থাকবেন।
মিনহাজুল ইসলাম চৌধুরী রানা একটি নাম, একটি আস্থা, একটি সম্ভাবনা।
Perceival Hill Society-এর Secretary হিসেবে রানা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, তিনি সংগঠন বোঝেন, দায়িত্ব নিতে জানেন, আর সবচেয়ে বড় কথা—মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করেন।
সমাজসেবক হিসেবে তিনি তরুণদের নিয়ে কাজ করেছেন, স্থানীয় নেতৃত্ব তৈরি করেছেন, প্রয়োজনের সময়ে ছুটে গেছেন অসহায় মানুষের দ্বারে। কথায় নয়, কাজে বিশ্বাসী একজন মানবিক মানুষ।
চকবাজারের উন্নয়ন, স্বচ্ছতা আর জবাবদিহিতার রাজনীতি গড়ে তুলতে রানার মতো সৎ, দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব এখন সময়ের দাবি।
আসুন, আমরা সবাই মিলে ১৬ নং চকবাজারকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মিনহাজুল ইসলাম চৌধুরী রানাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই।