ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ১০:৫৫ অপরাহ্ন

কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত

  • আপডেট: Thursday, March 26, 2026 - 9:22 pm

জেলা প্রতিনিধি কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।