কাপ্তাইয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে সর্বস্তরের পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়েছে।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের পক্ষ হতে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে এদিন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে একুশের প্রথম প্রহরে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
অপরদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।











