ঢাকা | ফেব্রুয়ারী ১৭, ২০২৬ - ৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 7:03 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি দোকান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১২টা হতে ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় নতুনবাজার আমান উল্লাহ মাংসের দোকানের মালিক মোঃ আমান উল্লাহকে ২ হাজার টাকা, পোল্ট্রি দোকানে ফ্রিজে মুরগির মাংস সংরক্ষণে অনিয়ম থাকায় ৪১ ধারায় ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টারের মালিক মহিম চাকমাকে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কাপ্তাই মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।