ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ৯:০৩ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে বিএনপির ত্যাগী নেতা অজিত কারবারিকে জেলা পরিষদ সদস্য করার দাবি

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 7:42 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। কাপ্তাই উপজেলার বিএনপির ত্যাগী নেতা, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজিত তনচংগ্যা (কারবারি)-কে সংরক্ষিত কোটায় রাঙামাটি জেলা পরিষদ-এর সদস্য করার দাবি জানিয়েছেন কাপ্তাই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। তাঁরা বলেন, অজিত কারবারি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থেকে দলীয় আদর্শ ও নীতিকে ধারণ করে নিরলসভাবে কাজ করে আসছেন।
তিনি দলের দুঃসময়ে রাজপথে থেকে, সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে এবং জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন পরীক্ষিত ও আস্থাভাজন কর্মী হিসেবে।
স্থানীয়ভাবে পরিচিত এই নেতা ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হন। বিভিন্ন সময়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও ত্যাগের মানসিকতা তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
দলের কঠিন সময়েও তিনি কখনও আদর্শচ্যুত হননি। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও দলীয় কার্যক্রমে সক্রিয় থেকেছেন। তাঁর ভাষ্য, “দল আমাকে পরিচিতি দিয়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে। তাই দলের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।”
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তিনি ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দলকে আরও সুসংগঠিত করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই তাঁর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা।
স্থানীয় নেতাকর্মীদের মতে, এমন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।