ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম

কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট: Thursday, March 26, 2026 - 3:35 pm

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি।।

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা সদস্য সচিব মোঃ হাজী ওসমান, বিএনপি নেতা অ্যাডভোকেট এস. এম. ফোরকান, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ এবং শফিউল আলম চৌধুরী জাকারিয়া প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।