ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম

একদিকে একটি দল, আরেক দিকে সারা বাংলাদেশ : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

  • আপডেট: Thursday, February 5, 2026 - 7:13 pm

এআর আব্বাস সিদ্দিকী (কুতুবদিয়া)। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচনে ১১ দলীয় জোট থেকে কক্সবাজার-২ আসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ এ অঞ্চলটিই দেশের অর্থনীতি, ভৌগোলিকসহ বিভিন্ন ভূমিকা পালন করবে। বিশ্বে সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র। কিন্তু রাষ্ট্র হিসেবে ছোট হলেও অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে এ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সকল উপাত্ত এ অঞ্চলের কুতুবদিয়া ও মহেশখালীতে রয়েছে। এ দুটি দ্বীপকেই ভিন্ন ভিন্নভাবে এক একটি সিঙ্গাপুর করা সম্ভব। আগামীতে ১১ দলীয় জোট সরকার গঠন করলে এ দু’টি দ্বীপকে সিঙ্গাপুরের আদলেই গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজার সংলগ্ন সমুদ্র সৈকতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সব ইসলামী দল আমাদের সাথে রয়েছে, ২৪ জুলাই বিপ্লবীরা আমাদের সাথে রয়েছে, ৭১ সালের বিপ্লবীরাও আমাদের সাথে রয়েছে। সবগুলো যোগ করলেই আমরাই দেশের বড় দল। একদিকে একটি দল, আরেক দিকে সারা বাংলাদেশ। সেটাই লক্ষ্য করা যাচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাজার-লক্ষ মানুষের ঢল ১১ দলীয় জোটের পক্ষে আল্লাহর মেহেরবানীতে সংগঠিত হয়েছে। যদি একটি নিরাপদ, উন্নত বাংলাদেশ চান তাহলে ১১ দলীয় জোটকে ভোট দিবেন। আমরা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের ১১ দলীয় জোট প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আজকে বাংলাদেশে উপস্থিত হয়েছি। আজকে স্বাধীনভাবে কথা বলছি, আমরা আজকে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার কথা ভাবছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ ও ভোট প্রদানের কথা ভাবছি। কিন্তু একটি দল ভুলে গিয়েছে, তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করছে। কাদের রক্তের ওপর এ নির্বাচনে অংশগ্রহণ ও ভোট চাচ্ছে। জুলাই বিপ্লবের ফলে এ নির্বাচন সম্ভব হয়েছে। এর ফলে নতুন বাংলাদেশ ও নতুন কুতুবদিয়া তৈরি করার স্বপ্ন দেখতে পাচ্ছি। তিনি আরও বলেন, সারাদেশে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। শুধুমাত্র আধিপত্যবাদ, ফ্যাসিবাদী, দুর্নীতিবাজদের থেকে দখলমুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এ দেশের কে নির্বাচিত হবে, কে সরকার গঠন করবে, তা নির্ধারণ করবে জনগণ। দিল্লি থেকে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে ওই দিল্লির আনুগত্যের সরকার বসতে পারবে না। ফলে বাংলাদেশের আগামী লড়াই সেই সার্বভৌমত্বের লড়াইয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা প্রস্তুত হোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে আগামী বাংলাদেশকে দখলমুক্ত করতে। ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট এবং গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন ও জামায়াত নেতা রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামের মহাসচিব মুফতি মুসা বিন ইজহারসহ জেলা-উপজেলার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।