ঢাকা | এপ্রিল ১৪, ২০২৬ - ১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে ট্রাক ও মিনি ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন

  • আপডেট: Monday, April 13, 2026 - 11:56 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ট্রাক ও মিনি ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) ঈদগাঁও বাস স্টেশনের অস্থায়ী কার্যালয়ে জেলা ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তিন সংগঠনের আহ্বায়ক ও ট্রাক মালিক সমিতির সেক্রেটারি এস্তাফিজুর রহমান, ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আন্তঃজেলা ট্রাক শ্রমিক ফেডারেশনের সভাপতি ড্রাইভার ফরিদুল আলম, একই ফেডারেশনের সেক্রেটারি জহির উল্লাহ এবং আরাকান সড়ক ট্রাক শ্রমিক ঐক্য পরিষদ চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি বাবুল ও টুটুল।

নবগঠিত ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন— মুফিজুর রহমান (মুফিজ), এম ইউ পি বাবু পাল ভেক্কা, মনজুর আলম (ড্রাইভার), আবুল কালাম (ড্রাইভার), মিজানুর রহমান (ড্রাইভার) ও শ্রমিক নেতা আবু তৈয়ব।

সভায় জেলা নেতৃবৃন্দ নতুন কমিটিকে ঈদগাঁও পরিবহন সংস্থার পক্ষ থেকে চালান সরবরাহসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করেন।

এদিকে, কমিটি ঘোষণার প্রথম দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছড়ানোকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নবগঠিত কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী মহল ও নামধারী শ্রমিক নেতারা নিজেদের সুবিধা হাসিল করতে না পেরে এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার রক্ষা ও পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন। পাশাপাশি সকল অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তারা।