ঢাকা | ফেব্রুয়ারী ২০, ২০২৬ - ১:৫২ অপরাহ্ন

শিরোনাম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার

  • আপডেট: Friday, February 20, 2026 - 11:47 am

স্পোর্টস ডেস্ক।। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ক্যাথলিন সৌজা। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলের নেতৃত্বে আছেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে গিয়ে ইসলাম ধর্মে মুগ্ধ হন ২৯ বছর বয়সী এই ফুটবলার। এরপর যাবতীয় সবকিছু জেনে ইসলাম কবুল করেছেন ক্যাথলিন। ক্লাবের পক্ষ থেকে তাকে ওমরাতে পাঠানো হয়েছে।

 

আল-নাসর নারী দল তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) ক্যাথলিনের একটি ভিডিও পোস্ট করেছে। যার ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘আমরা ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণার মাধ্যমে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করছি। তার হৃদয়কে শান্তি ও প্রশান্তিতে ভরে দেয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

২০১৮ সালে ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলে অভিষেক ক্যাথলিন সৌজার। এখন পর্যন্ত সেলেসাওদের হয়ে ৩০ ম্যাচ খেলে ১ গোল করেছেন এই সেন্টারব্যাক। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে ক্যাথলিন সৌজা বলেছেন, ‘আমি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করছিলাম, এটুকুই।’

 

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া
ক্যাথলিন আল নাসর নারী দলের হয়ে একটি স্বর্ণযুগ পার করছেন, কারণ সম্প্রতি তিনি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। ব্রাজিলীয় মিডফিল্ডার তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মক্কা ভ্রমণ ও ওমরাহ পালনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তন খোঁজা, জীবনের উপহারের জন্য কৃতজ্ঞ।’

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্টে ১৯৯৬ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন ক্যাথলিন সৌজা। তিনি শৈশবে ব্রাজিলে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন, সান্তোস এফসির যুব দলের হয়ে কিছুকাল খেলেন এবং এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ও ইউনিভার্সিটি অফ লুইসভিল এবং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনা করেন।

উল্লেখ্য, ক্যাথলিন সৌজা ২০১৮ সালে ফরাসি ক্লাব বোর্দোর হয়ে সিনিয়র পর্যায়ের ফুটবল ক্যারিয়ার শুরু করেন। সেখানে ২ বছর কাটিয়ে ২০২০ সালে পাড়ি জমান ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। সেখান থেকে ২০২২ সালে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। সবশেষ ২০২৪ সালের আগস্টে আল নাসর নারী দলে যোগ দেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।