ইসলামি আন্দোলন দেশের একমাত্র ইসলামী দল: চরমোনাই পীর
আপডেট: Saturday, February 7, 2026 - 5:31 pm
মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, দাঁড়িপাল্লা ও ধানের শীষ কোনো ইসলামিক দল নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজ শনিবার (৭ জানুয়ারি) বাউফলের ঐতিহাসিক পাবলিক মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থী মালেক আনোয়ারীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তাই আসন্ন নির্বাচনে হাত পাখার বিকল্প নাই।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন।