‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’—হাসনাতের পর নাসীরুদ্দীনের পোস্ট ভাইরাল
ডেস্ক রিপোর্ট।। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। এরআগে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পোস্ট ভাইরাল হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’
পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৬৫টি হাজার রিঅ্যাকশন, ৬ হাজার কমেন্টস ও প্রায় আড়াই হাজার শেয়ার হয়েছে।
এর আগে ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২ শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’
পোস্টটি দেওয়ার পর (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ২ লাখ ৯৪ হাজার রিয়েকশন, ৩১ হাজার কমেন্ট ও প্রায় সাড়ে ৮ হাজার শেয়ার হয়েছে।











