ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর ৪৩টি হামলার দাবি হিজবুল্লাহর

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 7:26 am

আন্তর্জাতিক ডেস্ক।। লেবাননভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট ৪৩টি হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির দাবি অনুযায়ী, এর মধ্যে লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর ২৬টি হামলা এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে আরও ১৭টি হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, হামলাগুলোতে ইসরায়েলি বাহিনীর চারটি সামরিক ঘাঁটি, আটটি সামরিক স্থাপনা, একটি সামরিক ব্যারাক এবং সীমান্তে নতুন স্থাপিত চারটি চৌকি লক্ষ্যবস্তু ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। তবে হামলাগুলোর ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।