ঢাকা | মে ২৪, ২০২৬ - ৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম

হতদরিদ্র দুই পরিবারের মেয়ে ও প্রতিবন্ধী শিশুকে আর্থিক অনুদান প্রদান

  • আপডেট: Sunday, May 24, 2026 - 5:56 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের মানবিক সহায়তায় নগদ অর্থ পেয়েছেন হতদরিদ্র দুইটি পরিবার।

রবিবার (২৪ মে) দুপুর ২টায় লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় এবং তাঁর পক্ষে লেফটেন্যান্ট আওসাফ মুবতামিম রহমান লংগদু জোন কর্তৃক অসহায় প্রতিবন্ধী শিশুর চিকিৎসা ও গরিব-অসহায় পরিবারের মেয়ের বিবাহ উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

অনুদান গ্রহণকারী মোছাঃ তাসলিমা, প্রতিবন্ধী শিশুর মা এবং মোঃ আব্দুল হামিদ, পিতা: মৃত আব্দুল জলিল বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।