ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ৩:২৮ অপরাহ্ন

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 11:14 am

 

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সাভারের উদ্দেশে রওনা দেয়। এরপর বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।

পরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।