ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম

সাত বছরেও কথা রাখেনি, ক্ষোভ নিয়ে মানববন্ধন নিহত-আহত পরিবারের

  • আপডেট: Wednesday, March 18, 2026 - 7:26 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কি.মি. নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও ৩২ জন আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে আহত-নিহত পরিবার পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের কাছে স্মারকলিপি পেশ করেন নিহতের স্বজনরা।
নির্বাচনী সহিংসতার ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুনর্বাসন করার কথা থাকলেও তা দীর্ঘ সাত বছরেও বাস্তবায়ন করা হয়নি।
পুনর্বাসন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, নাগরিক পরিষদ উপজেলা সভাপতি মুক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আবসার হোসেন, পৌর সভাপতি মোঃ মহিউদ্দিনসহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।