ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম

সাজেকে পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা, সেনাবাহিনীর তৎপরতায় আহত পর্যটক উদ্ধার

  • আপডেট: Saturday, March 14, 2026 - 5:35 pm

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১ ঘটিকায় সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে চাম্পাকলা বাউন্তী এলাকায় নম্বরবিহীন একটি সিএনজির ব্রেক ফেল করলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর খাগড়াছড়ি আর্মি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটককে উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি সাফারি গাড়িতে করে তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।