ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম

সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী; আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট: Monday, April 13, 2026 - 3:21 pm

মো. আল আমিন, দীঘিনালা।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় দীঘিনালা জোন সদরে জোনের আয়োজনে সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত মাসের ২৭ তারিখে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৪৮ জন ব্যবসায়ীর মধ্যে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি)। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্যরা।