সড়ক দুর্ঘটনায় আহত কাপ্তাই ফাঁড়ির কর্তব্যরত এএসআই মোঃ মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন,
গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
ওসি জানান, নিহত এএসআই মোঃ মাহাবুর হাসানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি যশোর জেলার যশোর সদর উপজেলায় নেওয়া হয়েছে।











