সকলকে একযোগে কাজ করার আহ্বান ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশে বক্তারা
বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ মার্চ বেলা সাড়ে ১২টায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে উক্ত সুধী সমাবেশের আয়োজন করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপের দেওয়ান-এর একান্ত সহকারী সচিব মোঃ আল আমিন, কাচালং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, সাবেক মারিশ্যা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
এসময় বক্তারা বলেন, সকলের সহযোগিতায় বাঘাইছড়ি উপজেলাকে একটি শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নতশীল উপজেলায় রূপান্তরিত করা আমাদের প্রধান দায়িত্ব, তাই সকলকে একযোগে কাজ করতে হবে।











