সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যাকে বিএনপির নিবেদিত নেত্রী হিসেবে চিনেন, যার এই নামেই সর্বপরিচিত—তিনি হলেন এডভোকেট হাসনা হেনা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে অংশ নিতে রোববার (১২ এপ্রিল) ঢাকাস্থ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন তিনি।
এক প্রশ্নের জবাবে হাসনা হেনা বলেন, আমি দলকে ভালোবাসি। দলের জন্য সবসময় আন্দোলন, মিছিল, মিটিংয়ে থেকেছি। ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয়েছি। আগেও বলেছি, এখনও বলছি—দলের সিদ্ধান্তকেই আমি প্রাধান্য দেবো। দলীয় নীতিনির্ধারকরা আমাকে যা দায়িত্ব দেবেন, আমি সেটাই পালন করবো।
তবে এই মুহূর্তে আমাদের নৈতিক দায়িত্ব হলো বিএনপির চেয়ারপার্সন ও সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে মাদককারবারী, ভূমিদস্যু, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া।











