ঢাকা | মার্চ ৩০, ২০২৬ - ১:১০ অপরাহ্ন

শিরোনাম

শ্রীমঙ্গলে নিখোঁজের দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, March 30, 2026 - 7:40 am

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে নিখোঁজ হওয়ার দু’দিন পর জুনায়েদ মিয়া নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাত ৯টায় উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ২৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় কিশোর জুনায়েদ। নিহত জুনায়েদ আলিসারকুল গ্রামের দুবাই প্রবাসী রমিজ মিয়ার ছেলে। নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমেছে।

কিশোরের স্বজন ও স্থানীয়দের মতে এটি হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাজ চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।