ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম

শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করে ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মোজতবা খামেনি

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 12:08 pm

আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা সম্ভব নয়।

সোমবার দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ইরানের বাহিনী সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সদস্যদের নিয়ে গঠিত একটি শক্তিশালী ও গভীরভাবে প্রোথিত ফ্রন্ট, যাদের মনোবল ভাঙা যাবে না।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এই মন্তব্য করেন তিনি। খামেনি বলেন, মাজিদ খাদেমি দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে হত্যা করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের একাধিক জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন।

তথ্যসূত্র : সিএনএন