ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

শাপলা চত্তর হত্যাযজ্ঞ: রাজধানী থেকে সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

  • আপডেট: Monday, March 30, 2026 - 10:59 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানী থেকে পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল পাবনা থেকে ঢাকায় এসে নিজ বাসায় প্রবেশের পর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই সাবেক এই ডিআইজিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা সেটি যাচাই-বাছাই চলছে।